রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (MRU)-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মা…