পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় লাখ লাখ মুসলমান জীবন উৎসর্গ করবেন বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, পবিত্র ম…