বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন তাঁরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ সোমবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। এর আগে গতকাল রোববার সকাল সাতটা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া…