মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি হওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ কথা বলেন। এর আগে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ন…