ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। নিহত ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ হিসেবে এসি বিস্ফোরণের কথা বলা হলে…