বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, সঠিক তথ্য উপস্থাপন এবং শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অপতৎপরতা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সদস্যদের একটি অংশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হ…