বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও জনগণের পক্ষে অবস্থান নেওয়া দল—এ কারণে দলটি ক্ষমতায় এলেই একটি অপশক্তি এর বিরোধিতা শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে …