ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটির বেশি মানুষের বসবাস উত্তর …