শরীর সুস্থ রাখতে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেশির বৃদ্ধি, টিস্যু মেরামত, রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজন এই পুষ্টি উপাদান। তবে বয়স, শরীরের ওজন, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করে মানুষের প্রোটিনের চাহিদা ভিন্ন হয়।
শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিন প্রয়োজন। প্রাপ্তবয়স্কদের পেশির ভর ও টিস্যু ঠিক রাখতে…