নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৃথক অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় ও জামালপুর এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক দল এ অভিযান পরিচালনা করছে।
দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করেছে। অভিযান শেষে…