অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত ছবি ও বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে দেখা গেছে, বিয়ের আসরে বধূর সাজে বসে আছেন তিনি। তাঁর এই সাজ দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ বিয়ের আসরে …