যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৬:১৯ AM

২৪
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের আরও পাঁচজন আইনজীবী রিটটি দায়ের করেন। অন্যরা হলেন জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

নিয়োগপ্রাপ্ত ছয়জন প্রশাসক হলেন:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান

খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু

সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান

গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার

রিটে প্রশাসক নিয়োগের বৈধতা এবং প্রক্রিয়ার শর্তাবলী নিয়ে হাইকোর্টে সংশ্লিষ্ট সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!