যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:৪৯ AM

৩৪
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির আরও চার প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।

আজ সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনকারীরা হলেন:

কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ

রংপুর-৬: মো. সাইফুল ইসলাম

রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা

রাজশাহী-১: মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন

এর আগে গতকাল (রোববার) হাইকোর্ট বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর ও পাবনা-৪ আসনের মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছিল।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে ‘নির্বাচনী’ আবেদনপত্র দাখিল করলে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!