ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফলের বিরুদ্ধে জামায়াতের আরও ৪ প্রার্থী এবং বিএনপির ১ প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি করবেন।
আবেদনকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন:
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের মো. ইলিয়াছ মোল্লা
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের ইকবাল হোসাইন ভূইয়া
লালমনিরহাট-২ আসনে জামায়াতের মো. ফিরোজ হায়দার
লালমনিরহাট-১ আসনে জামায়াতের আনোয়ারুল ইসলা রাজু
ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের সৈয়দ এমরান সালেহ প্রিন্স
এর আগে বিএনপি ও জামায়তের বিভিন্ন প্রার্থীও নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেইসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য গ্রহণ করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!