নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এবার অ্যাশ-পার্পল রঙের জমকালো শাড়ি ও নকশা করা ব্লাউজে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাজপোশাকের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করেন সুনেরাহ। ছবিতে তাঁকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের আধুনিক নকশার শাড়িতে। শাড়ির সঙ্গে ছিল ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ।
সাজের সঙ্গে কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউখেলানো চুলে দেখা গেছে অভিনেত্রীকে। কখনো প্রাণখোলা হাসিতে, আবার কখনো আভিজাত্যপূর্ণ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজেকে ভালোবাসার সময় পার করছেন অভিনেত্রী।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যায়। একজন অনুরাগী লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’ সব মিলিয়ে নতুন ফটোশুটের সাজে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছেন সুনেরাহ।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য পেয়েছেন নানা পুরস্কার ও স্বীকৃতি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!