রাজধানীর মিরপুরে ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীসহ দুই আসামির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালত আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহার রোববার আদালতে আসে এবং আদালত তা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঘটনা শনিবার দুপুরে ঘটে। বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আলভীর স্ত্রী ইকরাকে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামা শেখ তানভীর আহমেদ শনিবার রাতেই এ মামলা দায়ের করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!