যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ১৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ AM

১২১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতকাল আইনমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে। আমরা আশাকরি বিচার চলমান থাকবে। সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ আমরা দায়িত্বে আছি, সমস্ত কর্মকাণ্ড স্বাভাবিক গতিতেই চলবে এবং এটাই ন্যায় বিচারের দাবি।”

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!