অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন আদালতে অভিযোগ করে বলেন, সানজিদা খানমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। আদালতে জমা আবেদনে বলা হয়, তার দেশত্যাগের চেষ্টা থাকায় অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!