যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কয়েক ঘণ্টা ধরে চলা উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, এ পরিস্থিতির পেছনে কোনো সাইবার হামলা কিংবা মাইক্রোসফটের সার্বিক প্রযুক্তিগত বিপর্যয়ের সংশ্লিষ্টতা ছিল না।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দেশটির আকাশসীমা এখন আবার উন্মুক্ত করা হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক করার কার্যক্রম চলছে। এ সময় তিনি বিমান চলাচলে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামকে দায়ী করেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানিয়েছেন,এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা ছিল না। একই সঙ্গে মাইক্রোসফটের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!