যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ফ্রেশ এলপি গ্যাসের নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ AM

১৩
ময়মনসিংহে ফ্রেশ এলপি গ্যাসের নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

এলপিজির নিরাপদ ব্যবহার, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে ময়মনসিংহে একটি নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

সম্প্রতি ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাসাবাড়িতে এলপিজির ব্যবহার বাড়ছে। তাই এর নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে এলপিজি ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে বাস্তব ধারণা দিতে এবং জরুরি পরিস্থিতিতে যথাযথভাবে মোকাবিলা করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে এলপিজি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, এলপিজি নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করাকে তাঁদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তাঁরা। নিরাপদ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশে এলপিজির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়তে কাজ করছেন তাঁরা।

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে সহজ ও বাস্তব উপায়ে এলপিজির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে দৈনন্দিন জীবনে তাঁরা আরও নিরাপদে এলপিজি ব্যবহার করতে পারেন।

কর্মসূচিতে এলপিজি নিরাপত্তা বিষয়ে লাইভ প্রদর্শনী ও ইন্টার‌্যাকটিভ থিওরিটিক্যাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এমজিআইয়ের ফায়ার সেফটি বিশেষজ্ঞরা অগ্নিনিরাপত্তার বিভিন্ন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করেন।

পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বাড়িতে এলপিজির নিরাপদ ব্যবহার, সঠিক ব্যবহারবিধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য র‌্যাফেল ড্র ও উপহারেরও আয়োজন ছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!