যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

‘ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে’: আমিন খান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ AM

১৪
‘ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে’: আমিন খান

বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান। নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। সুদর্শন অভিনেতা হিসেবেও রয়েছে তাঁর আলাদা জনপ্রিয়তা। তবে এক যুগের বেশি সময় ধরে করপোরেট জগতে ব্যস্ত থাকায় অভিনয়ে তাঁকে খুব একটা দেখা যায় না।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তি হিসেবেও ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত আমিন খান। সম্প্রতি নিজের জীবনযাপন ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে আমিন খান বলেন, “ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে। চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যেতে পারবেন, বিপদ আপনার কাছে আসবে না। আরেকটা জিনিস, ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে। রেসপন্স খুব ভালো পাবেন। ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। কেন অহেতুক অভদ্র হবেন?”

অনুষ্ঠানে নিজের অভিনয়ে অনুপস্থিতির বিষয়েও কথা বলেন এই অভিনেতা। ভক্তদের অনেকেই জানতে চান, আমিন খান কেন এখন নিয়মিত অভিনয় করেন না।

এ বিষয়ে তিনি বলেন, ক্যামেরার সামনে শিগগিরই তাঁকে দেখা যাবে। আগামী ডিসেম্বর থেকে ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ভালো গল্প পেলে নিয়মিত অভিনয় করার ইচ্ছার কথাও জানান তিনি। এরই মধ্যে কয়েকটি সিনেমা নিয়ে তাঁর সঙ্গে কথা চলছে বলেও জানান।

‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে আমিন খানের সঙ্গে অভিনয় করবেন মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী, রোজিনাসহ আরও অনেকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!