যুক্তরাষ্ট্র   শনিবার ২৯ আগস্ট ২০২৬, শনিবার ১৩ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩২ AM

১১
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানানো হয়। চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জাপান ও বাংলাদেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে জাপান রাষ্ট্র গঠন ও উন্নয়ন প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে।

দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে বাংলাদেশের আরও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন জাপানের প্রধানমন্ত্রী।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!