যুক্তরাষ্ট্র   শনিবার ২৯ আগস্ট ২০২৬, শনিবার ১৩ ভাদ্র ১৪৩৩

সূচকের উত্থানের দিনে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৯ AM

১২
সূচকের উত্থানের দিনে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৫ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩২ দশমিক ৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৪ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ লাখ ৪৭ হাজার ৪৬১টি লেনদেন হয়েছে। এতে ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মোট ১৭ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫৩৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৮৫টির দাম বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৬৪টির দাম অপরিবর্তিত ছিল।

দিন শেষে ডিএসইতে লেনদেনের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪৬৭ কোটি ১ লাখ ৪৮ হাজার ৩৬৮ টাকা।

কোন শ্রেণির কত কোম্পানির দর বেড়েছে

বিভাগভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ২০১টি কোম্পানির মধ্যে ৮৪টির দর বেড়েছে। ৮৭টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল।

‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ৩৯টির দর বেড়েছে, ২৬টির কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ৬২টির দর বেড়েছে, ৩১টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে ৬টির দর বেড়েছে, ১৬টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল।

করপোরেট বন্ডের পাঁচটির মধ্যে তিনটির দর বেড়েছে এবং দুটির কমেছে। সরকারি সিকিউরিটিজের পাঁচটির মধ্যে চারটির দর বেড়েছে, আর একটির দর কমেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!