যুক্তরাষ্ট্র   শনিবার ২৯ আগস্ট ২০২৬, শনিবার ১৩ ভাদ্র ১৪৩৩

প্যারিসে অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রীতি জিনতা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৬ AM

১২
প্যারিসে অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রীতি জিনতা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা প্যারিসে গিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন। অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রীতির মন ভালো করতে তাঁর জন্য পছন্দের খাবার পাঠিয়ে চমকে দিয়েছেন প্যারিসে বসবাসকারী এক প্রতিবেশী পরিবার। তাঁদের এই আন্তরিকতায় অসুস্থতার মধ্যেও মুখে হাসি ফুটেছে অভিনেত্রীর।

এক বন্ধুর কাছ থেকে প্রীতির অসুস্থতার খবর জানতে পারেন ওই পরিবারটি। এরপর দেরি না করে প্যারিসের একটি বিশেষ রেস্তোরাঁ থেকে প্রীতির পছন্দের খাবার ‘কড়ি-চাওয়াল’ তাঁর জন্য পাঠিয়ে দেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে প্রীতি সেই খাবারের বক্স খুলে আনন্দ প্রকাশ করেন। ছোট্ট এই উদ্যোগের জন্য প্রতিবেশী পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

প্রীতি বলেন, পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা সুনাম রয়েছে, এই ঘটনা যেন তারই একটি সুন্দর উদাহরণ। একই সঙ্গে প্যারিসে গেলে ওই নির্দিষ্ট দোকানের খাবার খেয়ে দেখার পরামর্শও দিয়েছেন তিনি।

এই উষ্ণ ভালোবাসা ও পরোপকারী মনোভাব তিনি দীর্ঘদিন মনে রাখবেন বলেও জানান অভিনেত্রী।

আট বছর পর বড় পর্দায় ফেরা

দীর্ঘ আট বছর পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে প্রথম দিনের শুটিংয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন প্রীতি। তবে সহশিল্পী সানি দেওলের আন্তরিক সহযোগিতায় সেই অস্বস্তি দ্রুত কেটে যায় বলে জানিয়েছিলেন তিনি।

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইজিই সুপারহিট’ সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল প্রীতিকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!