সোসাইটি অফ ইনটেনসিভিস্ট বাংলাদেশ-’এর ২দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (SIBCON 2026) ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে সম্মানিত অতিথি (Guest of Honor) হিসেবে উপস্থিত থাকবেন মাহমুদা হাবিবা, এমপি—সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ (ICMH)-এর বোর্ড অব গভর্নরসের সদস্য এবং ড. এস এম জিয়াউদ্দিন হায়দার— প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ।
“ইনটেনসিভ কেয়ারকে বাধাহীন ও সহজলভ্য করা”(Making Intensive Care Accessible Without Barrier) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, গবেষক এবং বিশ্বমানের বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন।
সেমিনারে স্পিকার হিসেবে অংশগ্রহণ করছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার (WFICC)-এর প্রেসিডেন্ট প্রফেসর হাভিয়ের পেরেজ ফার্নান্দেজ এবং ডা. অহসিনা জাহান লোপা (এমবিবিএস, এফআইসিএম)। ডা. অহসিনা SIBCON 2026-এ একজন সেশন স্পিকার এবং ‘প্রজেক্ট অন-গ্রাউন্ড চ্যাম্পিয়ন’ হিসেবে অংশগ্রহণ করছেন।
ডা. লোপা একজন অত্যন্ত দক্ষ চিকিৎসা পেশাজীবী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিশেষজ্ঞ এবং আইসিইউ ও জরুরি বিভাগের ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) টেকনিক্যাল অ্যাডভাইজার, ‘ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’ (WFICC)-এর অ্যাম্বাসেডর এবং ‘সোসাইটি অফ ইনটেনসিভিস্ট বাংলাদেশ’ (SIB)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি SIBCON 2026-এর সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবেও কাজ করছেন।
এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসস্পন্ন চিকিৎসা বিশেষজ্ঞগণ এই সম্মেলনে তাঁদের অভিজ্ঞতালব্দ সারগর্ভ ইপস্ঞাপন করবেন।
SIBCON 2026 আয়োজনে সহায়তা করছে GRIT Foundation। আয়োজকরা জানান, এর লক্ষ্য হলো—জ্ঞান আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সবার জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক ইনটেনসিভ কেয়ার পরিষেবাকে এগিয়ে নেওয়া। এটি সবার জন্য সহজলভ্য, সমতাভিত্তিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।
GRIT Foundation বিশ্বাস করে যে, স্বাস্থ্যসেবায় অর্থবহ পরিবর্তন আনতে প্রয়োজন দক্ষতা, সহানুভূতি, পারস্পরিক সহযোগিতা এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সম্মিলিত অঙ্গীকার।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!