ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি পরীমনির কটাক্ষের জবাবে এবার তাঁর অভিনীত সিনেমার সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস। পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, তাঁর অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে।
ঘটনার সূত্রপাত অপু বিশ্বাসের একটি লাইভ ভিডিওকে কেন্দ্র করে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে নিয়ে কথা বলেন অপু। বিভিন্ন অনুষ্ঠানে বারিশা হকের উপস্থিতি নিয়ে আপত্তির কথা জানান তিনি।
এরপর বারিশা হকের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেখানে অপু বিশ্বাসকে উদ্দেশ করে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’সহ বিভিন্ন তির্যক শব্দ ব্যবহার করেন এই অভিনেত্রী।
তিন দিন আগের ওই মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস। জবাবে পরীমনির সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘যার পঁচিশটা সিনেমার মাঝে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপু বিশ্বাসের দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।
এদিকে অপুর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন পরীমনি। সেখানে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও অনেকেই পোস্টটিকে অপু বিশ্বাসের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!