চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।
বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!