যুক্তরাষ্ট্র   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, সোমবার ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুরুষরা চান স্ত্রী সফল হোক, তবে তাঁর চেয়ে বেশি নয়’: দীপা খন্দকার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ AM

৭
‘পুরুষরা চান স্ত্রী সফল হোক, তবে তাঁর চেয়ে বেশি নয়’: দীপা খন্দকার

স্ত্রী কর্মক্ষেত্রে সফল হোক, ভালো অবস্থানে পৌঁছাক—এমন প্রত্যাশা অনেক পুরুষের থাকলেও সেই সাফল্য নিজের অবস্থানকে ছাড়িয়ে যাক, তা তাঁরা চান না বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তাঁর মতে, অধিকাংশ পুরুষই চান তাঁদের স্ত্রী ভালো কিছু করুন, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে নয়।

সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন দীপা। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’

দীপা মনে করেন, এ ধরনের মানসিকতা শুধু বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের অন্যান্য ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যায়। তাঁর ভাষায়, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়।’

পডকাস্টে নিজের বিয়ের একটি প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মনে আছে, একবার একজনের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। ডাক্তার আমেরিকায় থাকেন। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আমি কী নিয়ে কথা বলব বিয়ের পরে?’

দাম্পত্য সম্পর্কে ব্যক্তিত্বের সংঘাত কেবল গণমাধ্যমে কাজ করা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নয় বলেও মনে করেন দীপা। তাঁর মতে, যেকোনো পেশা ও সম্পর্কেই এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও সময়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!