ঢাকা: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে আইইবির ইতিহাস, ঐতিহ্য এবং দেশের প্রকৌশল খাতে ভূমিকা তুলে ধরেন আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল।
প্রকৌশলী আহসানুল রাসেল বলেন, আইইবি ব্রিটিশ শাসনামলের সময় থেকেই প্রতিষ্ঠিত, এবং ভারত বিভক্তির পর ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানে এর শাখা চালু …