যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দৌলতদিয়া ঘাটে ফের বাস নদীতে, হতাহতের খবর নেই

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৫:৩৫ AM

দৌলতদিয়া ঘাটে ফের বাস নদীতে, হতাহতের খবর নেই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল। এ কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েছেন। তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে একই ধরনের দুর্ঘটনা ঘটে। সে সময় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

একই ঘাট এলাকায় কয়েক মাসের ব্যবধানে আবারও বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!