যুক্তরাষ্ট্র   শনিবার ৬ জুন ২০২৬, শনিবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৬:৩৩ AM

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং দুইজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম রাজু আহমদকে ক্রাইম বিভাগে এবং রীমা সুলতানাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাজীবকে বিশেষ অস্ত্র ও কৌশলগত ইউনিট (সোয়াট)–এ দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে। ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির কর্মকর্তাদের এ বদলি আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!