রমজান মানেই ইফতারের বৈচিত্র্য, আর ইফতারের টেবিলে বিরিয়ানি থাকলে তো কথাই নেই। এবার রোজার শুরুতেই প্রযুক্তি যুক্ত হলো এই জনপ্রিয় খাবারের সঙ্গে। রাজধানীর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৈরি করেছেন এমন একটি ওয়েব অ্যাপ, যেখানে জানা যাবে—আজ কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে।
‘বিরিয়ানি দিবে’ নামের এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভ…