যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৬ জুন ২০২৬, শুক্রবার ১১ আষাঢ় ১৪৩৩

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ AM

৩৬
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯ শ্রমিক

ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

গতকাল তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার পুরো কাঠামো ধসে পড়ে। এতে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি, দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!