যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ১৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্য ভ্রমণে স্টিকার ভিসার বদলে ই-ভিসা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ AM

১৫২
যুক্তরাজ্য ভ্রমণে স্টিকার ভিসার বদলে ই-ভিসা

যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে ভিসা স্টিকার ব্যবস্থার পরিবর্তে চালু হচ্ছে ই-ভিসা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধীরে ধীরে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যেসব বিদেশি নাগরিকের ভিসা প্রয়োজন, তারা আর পাসপোর্টে স্টিকার ভিসা পাবেন না। এর পরিবর্তে তাঁদের ই-ভিসা প্রদান করা হবে।

ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে ভিসাসংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা যাত্রা ও অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে বলে জানিয়েছে হাইকমিশন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট (www.gov.uk/eVisa) ভিজিট করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!