শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক করতে যাত্রা শুরু করেছে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘Praxix Academy’। স্মার্ট প্র্যাকটিস, লাইভ পরীক্ষা, প্রশ্নব্যাংক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর সহায়তার সমন্বয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির দুর্বলতা চিহ্নিত ও ফলাফল উন্নয়নে সহায়তা করাই প্ল্যাটফর্মটির অন্যতম লক্ষ্য।
Praxix Academy-তে রয়েছে ই-লাইব্রেরি, অনুশীলন, টপিকভিত্তিক পরীক্ষা, Praxix AI, লাইভ এক্সাম, প্রশ্নব্যাংক, প্রোগ্রেস রিপোর্ট ও লিডারবোর্ডসহ বিভিন্ন সুবিধা।
ই-লাইব্রেরির মাধ্যমে স্মার্টফোনে সিলেবাসভিত্তিক পড়াশোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট, নোট সংযোজন এবং On-Screen AI-এর মাধ্যমে জটিল বিষয় বুঝে নেওয়ার সুযোগ রয়েছে। কোনো টপিক পড়ার পর ‘Active Recall’ পদ্ধতিতে অনুশীলন করার সুবিধা থাকছে Practice ফিচারে।
এ ছাড়া টপিকভিত্তিক কাস্টমাইজড পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষাভীতি কাটানো ও সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোরও সুযোগ থাকছে।
প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য ‘Praxix AI’। কর্তৃপক্ষের দাবি, NCTB কারিকুলাম অনুযায়ী সৃজনশীল প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সমাধানে বিশেষায়িত AI সহায়তা দেবে এটি।
Live Exam ফিচারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের অবস্থান যাচাই করা যাবে। Question Bank-এ বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন, ক্যাডেট কলেজ ও বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন এবং সমাধান রাখা হয়েছে।
Progress Report-এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শক্তিশালী ও দুর্বল বিষয়গুলো শনাক্ত করতে পারবে। অন্যদিকে Leaderboard-এ সারা দেশের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে নিজের অবস্থান জানার সুযোগ রয়েছে।
Praxix Academy-এর বিজনেস হেড প্রনয় মন্ডল বলেন, বর্তমানে শিক্ষার্থীদের ভালো শিক্ষামূলক কনটেন্টের অভাব নেই। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তারা অসংখ্য মানসম্মত কনটেন্ট পাচ্ছে। কিন্তু এসব কনটেন্ট ব্যবহারের পরও অনেক শিক্ষার্থী পরীক্ষার আগে নিশ্চিতভাবে বলতে পারে না—তারা কত নম্বর পেতে পারে কিংবা তাদের প্রকৃত দুর্বলতা কোথায়।
তিনি বলেন, শেখা ও কাঙ্ক্ষিত ফল অর্জনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। কার্যকর Practice, Feedback এবং নিজের প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণার অভাবই সেই ঘাটতি।
প্রনয় মন্ডল বলেন, ‘এই ঘাটতি পূরণের লক্ষ্যেই Praxix Academy-কে practice-based learning platform হিসেবে তৈরি করা হয়েছে। আমরা শুধু শিক্ষার্থীদের বেশি কনটেন্ট বা প্রশ্ন দিতে চাই না; বরং তারা কী শিখেছে, কোথায় ভুল করছে, কোন বিষয়ে আরও অনুশীলন প্রয়োজন এবং তাদের প্রস্তুতি কতটা এগিয়েছে—এসব বিষয়কে একটি ধারাবাহিক learning journey-এর মধ্যে নিয়ে আসতে চাই।’
তিনি আরও বলেন, ‘AI ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শিক্ষার্থীদের personalized learning-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী অনুশীলনের সুযোগ পায়, সেটিই আমাদের লক্ষ্য।’
Interactive e-book-এর মাধ্যমে প্রচলিত বই পড়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয়, ইন্টার্যাকটিভ ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনার কথাও জানান তিনি।
Praxix Academy-এর Early Access ও প্ল্যাটফর্মটির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!