জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিত মাধ্যমে এ কমিটি অনুমোদনের দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ভাটারা থানা শাখায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ ও সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত আহ্বায়ক মাহবুবুর রহমান পাটোয়ারী এক প্রতিক্রিয়ায় বলেন, তাঁকে ভাটারা থানা এনসিপির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞ। নতুন কমিটির মাধ্যমে ভাটারা থানায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন দায়িত্ব শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং দলের নেতাকর্মী ও সহযোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভাটারা থানায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর এনসিপি। একই সঙ্গে দায়িত্বশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!