যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো: নাহিদ ইসলাম

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৬:০২ AM

২৯
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশের জুলাই গণঅভ্যুত্থানের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করা হবে।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ বলেন, আন্দোলনে সক্রিয় থাকা নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা এনসিপির দায়িত্ব। তিনি জানান, জুলাই-পরবর্তী সময়ে নারীদের ওপর অনলাইন ও সাইবার বুলিং বেড়ে গেছে, যার ফলে অনেক নারী রাজনীতি থেকে দূরে সরে গেছেন।

নাহিদ বলেন, “সাইবার বুলিং-এর কারণে একজন নারী কর্মী নির্বাচনের আগে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নারীদের জন্য স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, যে কোনো নির্বাচনের পর নারীদের প্রতি সহিংসতা হঠাৎ বেড়ে যায় এবং সরকারকে কঠোরভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হবে।

আয়োজনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, এনসিপির নেত্রী নুসরাত, ঝুমা, জায়মা, মনিরা শারমিন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় নারী শক্তি’র আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!