যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ AM

১৭
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তাঁকে সমর্থন করায় জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ড. খলিলুর রহমান। এই মর্যাদাপূর্ণ পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সভাপতি হিসেবে তিনি জাতিসংঘের সনদের নীতি ও মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি সদস্যরাষ্ট্রগুলোর স্বার্থ ও মতামতকে গুরুত্ব দেবেন।

সভাপতির বক্তব্যে জাতিসংঘের ভূমিকা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আট দশকের বেশি সময় ধরে এই সংস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায়ও জাতিসংঘ কাজ করছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে আগামী এক বছর বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!