মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের শঙ্কায় জ্বালানি বাঁচাতে কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনলাইনে অনুষ্ঠিত হবে।
সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের অর্ধেককে হোম অফিসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অফিসগুলোতে সাপ্তাহিক বন্ধের দিন এক দিন বাড়ানো হবে।
পাকিস্তানের অপরিশোধিত তেলের দাম গত চার বছরে প্রথমবারের মতো প্রতি ব্যারেল ১০০ ডলার অতিক্রম করেছে। শেহবাজ শরিফ ভাষণে বলেন, দেশের অর্থনীতি, কৃষি ও পরিবহণ পুরোপুরি মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গাড়িতে জ্বালানি সরবরাহ সীমিত করা হবে। এছাড়া সরকারি অফিসে ফার্নিচার, এসি এবং অন্যান্য পণ্য কেনা আপাতত নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীসহ সব সরকারি কর্মকর্তার বিদেশ সফরও স্থগিত থাকবে।
সূত্র: সিএনএন
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!