যুক্তরাষ্ট্র   শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ২৬ ভাদ্র ১৪৩৩

মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ AM

২৯
মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক। সিনেমাটিতে আরও থাকছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে ‘স্পর্ধা’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানে। তাঁর মূল ভাবনায় চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।

স্বাধীনচেতা নারীর গল্প

‘স্পর্ধা’য় তুলে ধরা হবে একজন স্বাধীনচেতা নারীর গল্প। কাজের ক্ষেত্রে কোনো আপস না করে তিনি একদিকে সংসার ও ক্যারিয়ার সামলান, অন্যদিকে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান।

দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে আবারও জুটি হিসেবে পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিককে।

চলতি মাসেই শুটিং শুরু

চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’।

এর আগে গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ওই সিনেমায় কোয়েলের আইনজীবী বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!