ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলের জয় নিয়ে শোবিজ তারকাদের নানা মন্তব্য প্রায়ই আলোচনায় আসে। তবে আর্জেন্টিনা দলের সমর্থক অভিনেত্রী তানজিন তিশা জানালেন, প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের বড় কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানজিন তিশাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি বিয়ে করবেন কি না। জবাবে অভিনেত্রী কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, “আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?”
তিশা বলেন, তিনি আর্জেন্টিনা দলের সমর্থক হলেও ফুটবল দলের ফলাফলের ওপর তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।
তিনি বলেন, “এখন মানুষ বলতে পারে, আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। এমনকি আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি অসংখ্যবার বলেছি, আমি আর্জেন্টিনা সমর্থন করি, কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও আর্জেন্টিনা।”
ফুটবল নিয়ে তারকাদের আবেগ নতুন নয়। বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে অনেকেই নানা ধরনের প্রতিশ্রুতি বা মজার ঘোষণা দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় তানজিন তিশার কাছেও এমন প্রশ্ন করা হয়েছিল।
এর আগে অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আরেকটি বিয়ে করবেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
তবে তানজিন তিশা জানিয়েছেন, ফুটবলের সঙ্গে বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!