কারিগরি ত্রুটির কারণে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
এর আগে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল আজ শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে আজ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনপ্রক্রিয়া বিঘ্নিত হয়। ফলে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি।
পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!