যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৬:৫৯ AM

৬১
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসে তাঁকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দায়িত্ব পালনের সুযোগকে সম্মানের বলে উল্লেখ করেন।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার বলেন, নিয়োগের পর থেকে তিনি সততা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্রপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!