যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ৩১ ভাদ্র ১৪৩৩

ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ AM

ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

শ্রীলঙ্কা যেন হ্যারি ব্রুকের জন্য সৌভাগ্যের মাঠ। গত ফেব্রুয়ারিতে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। এবার শ্রীলঙ্কার বিপক্ষেই করলেন আরেকটি শতক, গড়লেন নতুন ইতিহাস।

মঙ্গলবার মাত্র ৪২ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ব্রুক।

এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে টেস্টে সাতটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ওয়ানডেতে ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ছয়টি করে সেঞ্চুরি করেছিলেন ভারতের বিরাট কোহলি। এবার ২০২৬ সালে টি-টোয়েন্টিতে সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন ব্রুক।

অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ে তিনটি সেঞ্চুরি করার তালিকাতেও ব্রুকের নাম উঠেছে। ২৩ ইনিংসে তাঁর সেঞ্চুরি এখন দুটি। রোহিত শর্মা ও বাবর আজম অধিনায়ক হিসেবে তিনটি করে সেঞ্চুরি করতে খেলেছিলেন যথাক্রমে ৬২ ও ৭৮ ইনিংস।

ব্রুকের দুর্দান্ত ইনিংসে ভর করে ইংল্যান্ড ৪ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ১৩৫ রানে অলআউট হলে ১১৯ রানের বড় জয় পায় ইংল্যান্ড।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!