যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ৩১ ভাদ্র ১৪৩৩

জীবনে উত্থান-পতন আসবেই: পূর্ণিমা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ AM

১০
জীবনে উত্থান-পতন আসবেই: পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয় দিয়ে দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই সেখানে নিজের ছবি ও বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের শক্তি নিয়ে বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই কথায় কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা উঠে এসেছে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে ম্লান হতে না দেওয়ার কথাই তিনি বলেছেন।

পূর্ণিমার এই উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাঁর অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক, থেমে থাকা যাবে না।’

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও পর্দায় উপস্থিতিও দর্শকের নজর কেড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!