যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

ত্রিশালে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে বাস উল্টে নিহত ২

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ AM

৩১
ত্রিশালে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে বাস উল্টে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে একটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে চালকের সহকারী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!