চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!