যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ AM

৪১
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ময়লা অপসারণের সময় প্লাস্টিকের কৌটার ভেতর মরদেহ দুটি দেখতে পান বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি

পুলিশ জানিয়েছে, নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়লা অপসারণের সময় কৌটার ভেতর মরদেহ দুটি পাওয়া যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতক দুটিকে সেখানে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!