যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

শাবান মাসে বেশি রোজা রাখার ফজিলত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২০ AM

১৬৮
শাবান মাসে বেশি রোজা রাখার ফজিলত

শাবান মাসে বেশি নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) শাবান ও রমজান ছাড়া পরপর দুই মাস রোজা রাখতেন না। হজরত আয়েশা (রা.) থেকে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, শাবান মাসে রাসুল (সা.) সবচেয়ে বেশি রোজা রাখতেন, তবে পুরো মাস নয়।

কিছু আলেমের মতে, কোনো বছরে তিনি প্রায় পুরো শাবান রোজা রাখতেন, আবার অন্য বছরে কয়েক দিন বিরতি দিতেন। ভাষাগত ব্যাখ্যা অনুযায়ী, মাসের অধিকাংশ দিন রোজা রাখাকে পুরো মাস রোজা বলা হলেও, বাস্তবে রাসুল (সা.) কখনো রমজান ছাড়া কোনো মাস সম্পূর্ণ রোজা রাখেননি।

রাসুল (সা.) নিজে ব্যাখ্যা করেছেন, শাবান মাসে এত বেশি রোজা রাখার কারণ হলো—এই মাসে অনেক মানুষ উদাসীন থাকে। এটি রজব ও রমজানের মাঝখানের সময়। এই মাসেই বান্দাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর তিনি চান তার আমল এমন অবস্থায় পেশ হোক, যখন তিনি রোজাদার থাকেন।

অতএব, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত ও মুস্তাহাব, তবে পুরো মাস রোজা রাখা নিয়মিত সুন্নত নয়। সামর্থ্য অনুযায়ী রোজা রেখে রমজানের জন্য আত্মশুদ্ধি ও প্রস্তুতি গ্রহণ করাই উত্তম আমল।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!