যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার ২৯ শ্রাবণ ১৪৩৩

৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের ভিসার আবেদন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ AM

১৩১
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের ভিসার আবেদন

২০২৬ সালের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২০ মার্চ পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারী সকল হজযাত্রীর জন্য সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর নুসুক মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে।

মন্ত্রণালয় হজযাত্রীদের অনুরোধ করেছে, দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করবেন। ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!